ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০১:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 10

বরিশালে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা সদৃশ একটি বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য  হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী, তার মেয়ে ও নাতি রয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম।

স্থানীয়দের ভাষ্য, সকাল ৬টার দিকে শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা তিনজন অগ্নিদগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করেন।

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার জানান, বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তার ভেতরে থাকা বোমা সদৃশ বস্তুটি বিস্ফোরিত হয়। এতে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা থেকে বাঁচতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, ওই বোমা বা বিস্ফোরকসদৃশ বস্তুটি সেখানে কীভাবে এল, সে বিষয়ে পরিবারের কোনো ধারণা নেই।

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। ব্যবহৃত বিস্ফোরকের ধরন ও বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরকের উৎস, ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশালে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

সর্বশেষ আপডেট ০১:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬