ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
৮ হাজার টাকা করে সহায়তা

দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে জাবারাং কল্যাণ সমিতি

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৬:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 140

দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে জাবারাং কল্যাণ সমিতি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেছে জাবারাং কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদন ত্রিপুরা। এতে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় দীঘিনালা উপজেলার অনেক পরিবার আর্থিক ও মানবিক সংকটে পড়েছে। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জাবারাং কল্যাণ সমিতির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের প্রত্যেককে ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জাবারাং কল্যাণ সমিতির কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৮ হাজার টাকা করে সহায়তা

দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে জাবারাং কল্যাণ সমিতি

সর্বশেষ আপডেট ০৬:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬