দীঘিনালায় বন্যার্ত ২০০ পরিবার পেল আর্থিক সহায়তা
- সর্বশেষ আপডেট ০৫:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 8
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জাবারাং কল্যাণ সমিতি।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফি উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।
এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় উপজেলার বহু পরিবার আর্থিক ও মানবিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জাবারাং কল্যাণ সমিতির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের প্রত্যেকের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জাবারাং কল্যাণ সমিতির কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

































