গণমাধ্যম কমিশনে সহায়তায় আগ্রহী ইইউ
- সর্বশেষ আপডেট ০৬:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 188
গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সহযোগিতার আগ্রহ জানিয়েছে ইইউ । ঢাকায় এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের প্রবাহ নিয়ে মতবিনিময় করা হয়।
বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে তারা গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের পরিসর এবং অপতথ্য নিয়ন্ত্রণের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
ইইউ রাষ্ট্রদূত স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা ও সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তার মতে, গণমাধ্যমের স্বাধীনতা শক্তিশালী করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।
অন্যদিকে মন্ত্রী জানান, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও একই সঙ্গে ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি নিয়েও সতর্ক। এ লক্ষ্যেই একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কাজ এগোচ্ছে। তিনি আরও বলেন, অংশীজনদের মতামত নিয়ে একটি ড্রাফট কমিটি গঠন করা হবে, যা পরে জাতীয় কর্মপরিকল্পনা প্রস্তাব করবে।




































