ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটে পিআর অন্তর্ভুক্তের দাবি গোলাম পরওয়ারের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 159

গণভোটে পিআর অন্তর্ভুক্তের দাবি গোলাম পরওয়ারের

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজন এবং তাতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জাতির মতামত ছাড়া পিআর উপেক্ষা করা যাবে না।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “জাতি যদি পিআরের পক্ষে রায় দেয়, তাহলে সব রাজনৈতিক দলকে তা মেনে নিতে হবে। আর জাতি যদি না চায়, সেই রায়ও আমরা সম্মান করব।” তিনি আরও বলেন, “পিআর জনগণ বোঝে না—এমন ভুল ধারণা ছড়ানো হচ্ছে। কিন্তু দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন দেখতে চায়।”

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসরদের বিচারের প্রক্রিয়া ব্যাহত করার জন্য নানা অপচেষ্টা চলছে। প্রশাসনে বিশেষ দলের পছন্দের ব্যক্তিদের বসানো হচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ডকে ক্ষতিগ্রস্ত করছে।

জামায়াত নেতা আরও বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে।” তিনি অভিযোগ করেন, “একটি দল মুখে বলে দেশ বড়, কিন্তু বাস্তবে তারা সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করছে না। এতে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোটে পিআর অন্তর্ভুক্তের দাবি গোলাম পরওয়ারের

সর্বশেষ আপডেট ০৬:০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫