ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 8

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সাভারে এমআইএসটির শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। দীর্ঘ তদন্ত শেষে রোববার (২৬ জুলাই) ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে ফরমাল চার্জ জমা দেওয়া হয়।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভারে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ ফরমাল চার্জ জমা দেওয়া হয়। প্রসিকিউশনের ভাষ্য, তদন্ত সংস্থার প্রতিবেদন পর্যালোচনা শেষে ১৯ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়েছে।

মামলার সাত আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলী, নায়েক সোহেল, মিজানুর রহমান, জাকির হোসেন এবং কনস্টেবল মাসুদ মিয়া।

নিহত শাইখ আসহাবুল ইয়ামিন সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর ইয়ামিন হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন তার মামা মোহাম্মদ আব্দুল্লাহ আল মুন কাদির। তার পক্ষে আইনজীবী ছিলেন সাকিল আহমাদ।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে আন্দোলনের সময় ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যান (এপিসি)-এর কাছে নেওয়া হয় এবং তার বুকে গুলি করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সাঁজোয়া যানে তুলে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। একপর্যায়ে প্রায় মৃত ভেবে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পরিবারের সদস্যদের মামলা না করা এবং গণমাধ্যমে কথা না বলার জন্য ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তুলে ধরা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ

সর্বশেষ আপডেট ০৩:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬