ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 323

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের ওপর আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

যমুনা ব্যাংকের করা আবেদনের বিষয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেবেন। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মো. মজিবুর রহমান।

গত ১ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের (ইসি) বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের ওপর শুনানি শেষ হয়।

এর আগে, গত ২২ জানুয়ারি এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও পরবর্তী শুনানির জন্য ২৫ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।

বিএনপি নেতা আসলামের আইনজীবী মো. মজিবুর রহমান বলেন, ঋণখেলাপির অভিযোগে ব্যাংকের পক্ষে করা রিট হাইকোর্টে খারিজের বিরুদ্ধে আপিল আবেদন শুনানির জন্য ২৫ জানুয়ারি দিন রেখেছিলেন সুপ্রিম কোর্ট। তারই ধারাবাহিকতায় সেটি শুনানি অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইনজীবী মোহাম্মদ ফয়জুল্লা ফয়েজ জানান, ঋণখেলাপি হওয়ার অভিযোগ থাকার পরও বিএনপির প্রার্থী আসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট খারিজ করেছিলেন হাইকোর্ট। ওই খারিজ আদেশের বিরুদ্ধে ব্যাংকের পক্ষ থেকে আপিল আবেদন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ

সর্বশেষ আপডেট ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬