ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 27

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বহুল আলোচিত এই মামলায় মোট ৩০ জন আসামি রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, পুলিশ কর্মকর্তা এবং ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

রাষ্ট্রপক্ষ জানায়, এ মামলাটি ট্রাইব্যুনালের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসামির একটি মামলা। পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে বলে দাবি তাদের। ফলে যথাযথ শাস্তি হবে বলে প্রত্যাশা করছে প্রসিকিউশন।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আন্দোলনের সময় পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়ানো আবু সাঈদের দৃশ্যটি দেশজুড়ে প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিতি পায়। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৩০ জনের বিরুদ্ধে গত বছরের ৬ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। মামলার প্রধান আসামি ওই সময়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসিবুর রশিদ। এ ছাড়া তালিকায় রয়েছেন চারজন শিক্ষক, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনারসহ আটজন পুলিশ সদস্য, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মাত্র ছয়জন আসামি।

প্রায় পাঁচ মাস ২০ দিনের বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৭ জানুয়ারি মামলার কার্যক্রম শেষ হয়। এ সময় আদালতে ২৫ জন সাক্ষী সাক্ষ্য দেন।

অন্যদিকে আসামিপক্ষের দাবি, আবু সাঈদের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে এমনটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। তাদের মতে, মাথার পেছনে আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে এবং উপস্থাপিত প্রমাণে ঘাটতি রয়েছে।

এর আগে এই হত্যাকাণ্ডে ঊর্ধ্বতন নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ যাবজ্জীবন কারাদণ্ড দেন। আগামীকালের রায়ে সরাসরি হত্যার দায়ে কারা দায়ী সে বিষয়টি স্পষ্ট হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার

সর্বশেষ আপডেট ১১:১৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬