স্বর্ণের দামে রেকর্ড লাফ
- সর্বশেষ আপডেট ১০:৩৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 134
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তার এবং বৈশ্বিক বাজার ধসের আশঙ্কায় বিশ্বজুড়ে নিরাপদ বিনিয়োগের চাহিদা তুঙ্গে উঠেছে। এর ফলে মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।
এতে করে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
বাজার বিশ্লেষকদের মতে, ডলারের শক্ত অবস্থান এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতির উদ্বেগ বাড়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন।
টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক জানান, ডলার ও বন্ডের ফলনের ওঠানামা সত্ত্বেও স্বর্ণ নিজস্ব স্থিতিশীল গতিপথ বজায় রেখেছে।





























