ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে নিয়োগ পাচ্ছেন ১৪ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 279

অবশেষে নিয়োগ পাচ্ছেন ১৪ হাজার শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৯ অক্টোবর তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানান, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। তদন্ত ও বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার কারণে নিয়োগ কার্যক্রম বিলম্বিত হলেও আগামী ২৯ অক্টোবরের মধ্যে তাদের যোগদান সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যোগদানের পর নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন সম্পন্ন করা হবে। এরপর পর্যায়ক্রমে তাদের পেশাগত প্রশিক্ষণের আওতায় আনা হবে, যাতে তারা শ্রেণিকক্ষে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন।

দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর জন্য এ সিদ্ধান্ত স্বস্তির বার্তা হিসেবে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অবশেষে নিয়োগ পাচ্ছেন ১৪ হাজার শিক্ষক

সর্বশেষ আপডেট ০৮:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬