ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে বড় জট!

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 7

ভিনিসিয়ুস জুনিয়র।

রিয়াল মাদ্রিদের জার্সিতে- চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল। ব্যালন ডি’অরের মঞ্চে রানার্সআপ। বার্নাব্যুর অন্যতম বড় তারকা। কিন্তু এখন- সেই ভিনিসিয়ুস জুনিয়রকেই ঘিরে ফুটবল বিশ্বে শুরু হয়েছে নতুন গুঞ্জন! রিয়াল মাদ্রিদ কি সত্যিই তাঁকে বিক্রি করতে প্রস্তুত?

নতুন চুক্তিতে সমঝোতা না হলে- ভিনিসিয়ুসের জন্য কি খুলে যাবে বার্নাব্যুর বিদায়ের দরজা? আর এই সুযোগের অপেক্ষায় কি ইংল্যান্ডের চ্যাম্পিয়ন আর্সেনাল?

বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে- প্রাক-মৌসুম অনুশীলনে ফিরছেন ভিনিসিয়ুস। কিন্তু অনুশীলনের মাঠে ফেরার আগেই- সবচেয়ে বড় আলোচনা তাঁর ভবিষ্যৎ। বর্তমান চুক্তির মেয়াদ বাকি- মাত্র এক বছর। তবু নতুন চুক্তি নিয়ে এখনো কোনো সমঝোতা নেই।

জানা গেছে- রিয়াল মাদ্রিদ তাদের সর্বশেষ প্রস্তাব আর বাড়াতে চায় না। অর্থাৎ- ক্লাবের অবস্থান পরিষ্কার। এবার সিদ্ধান্ত নিতে হবে- ভিনিসিয়ুসকেই। নতুন চুক্তিতে সই করবেন? নাকি অন্য ক্লাবের প্রস্তাব শুনবেন?

এখনো ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে রিয়াল কর্তাদের নতুন বৈঠকের দিন ঠিক হয়নি। আর তাতেই জোরালো হচ্ছে জল্পনা। কারণ- চুক্তির শেষ বছরে ঢুকে গেলে- খেলোয়াড়কে বিক্রি করার চাপ বাড়তে পারে।

রিয়াল হয়তো চাইবে- বড় অঙ্কের ট্রান্সফার ফি নিয়ে তাঁকে ছেড়ে দিতে। তার আগেই অবশ্য ক্লাব চাইবে- ভিনিসিয়ুসের চূড়ান্ত সিদ্ধান্ত।

আর ঠিক এখানেই উঠে এসেছে- আর্সেনালের নাম। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা- ভিনিসিয়ুস রিয়াল ছাড়তে চাইলে তাকে দলে নেওয়ার দৌড়ে শক্ত অবস্থানে থাকার আশা করছে। ক্লাবটি নাকি এরই মধ্যে-সম্ভাব্য চুক্তির আর্থিক ও কৌশলগত দিক নিয়ে হিসাব করছে।

ভিনিসিয়ুসের ঘনিষ্ঠ সূত্র বলছে- এখন পর্যন্ত আর্সেনালের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ হয়নি। তাহলে কি এটি শুধুই গুঞ্জন? নাকি নীরবে তৈরি হচ্ছে- গ্রীষ্মের সবচেয়ে বড় ট্রান্সফার?

২০১৮ সালে কিশোর বয়সে রিয়ালে যোগ দিয়েছিলেন ভিনিসিয়ুস। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে- হয়ে উঠেছেন ক্লাবের সবচেয়ে ভয়ংকর অস্ত্রগুলোর একটি। দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল। ২০২৪ সালের ব্যালন ডি’অরে রানার্সআপ। কিন্তু গত মৌসুমে- সাবেক কোচ জাবি আলোনসোর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে।

এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর- মাঠেই ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। আর টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা না জেতায়- চাপ বেড়েছে পুরো দলের ওপর।

এদিকে- নতুন মৌসুমের আগে দলবদলের বাজারে ব্যস্ত রিয়াল। দলে আসছেন নতুন খেলোয়াড়। আলোচনায় আরও কয়েকজন বড় তারকা। তাই প্রশ্ন- রিয়াল কি নতুন দল গড়তে গিয়ে ভিনিসিয়ুসকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে? নাকি শেষ মুহূর্তে- হবে নতুন চুক্তি?

রিয়াল মাদ্রিদ বলছে- প্রস্তাব আর বাড়ানো হবে না। ভিনিসিয়ুস এখনো- কোনো সিদ্ধান্ত জানাননি। আর আর্সেনাল- পরিস্থিতির দিকে রাখছে কড়া নজর।

সূত্র: ইএসপিএন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে বড় জট!

সর্বশেষ আপডেট ০৯:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬