ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিল এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 144

সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিল এনসিপি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে আবারও সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে দলটি।

শুক্রবার (৩১ জুলাই) ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট দেওয়ার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে সালাউদ্দিন তানভীর পোস্টটি মুছে ফেললেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় শুক্রবার রাতেই এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে জানানো হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে সালাউদ্দিন তানভীর হবিগঞ্জসহ সিলেট বিভাগের তিন জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার ঘটনায় ছাত্রদল ও যুবদলের নেতাদের জড়িত থাকার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে, জুলাই গণ-অভ্যুত্থানের পর সচিবালয়ে প্রবেশ করে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগে ২০২৫ সালের এপ্রিলে তাকে এনসিপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। প্রায় এক বছর পর অভিযোগ প্রমাণিত না হওয়ায় চলতি বছরের ১৬ এপ্রিল তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়।

দলে পুনর্বহালের সাড়ে তিন মাসের মাথায় আবারও সাময়িক অব্যাহতির মুখে পড়লেন এই নেতা।

এদিকে দলীয় সিদ্ধান্ত প্রকাশের সময়ের কাছাকাছি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন তানভীর তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিল এনসিপি

সর্বশেষ আপডেট ০৬:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬