ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 168

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার। নতুন বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি।

সোমবার (২৭ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বোর্ডের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনর্গঠিত ট্রাস্টি বোর্ড ট্রাস্টের সার্বিক কার্যক্রম পরিচালনা, তদারকি ও নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি ট্রাস্ট আইন বাস্তবায়ন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সরকার প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম পরিচালনার দায়িত্বও বোর্ড পালন করবে।

সরকার আশা করছে, নতুন ট্রাস্টি বোর্ডের মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উন্নয়নমূলক ও কল্যাণধর্মী কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

সর্বশেষ আপডেট ০৩:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬