ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সংকট পুরোপুরি কাটবে না, জানালেন জ্বালানিমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 7

গ্যাস সংকট পুরোপুরি কাটবে না, জানালেন জ্বালানিমন্ত্রী

দেশে চলমান গ্যাস সংকট পুরোপুরি দূর হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমকাল আয়োজিত ‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শীর্ষক সংলাপে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সংলাপটি সঞ্চালনা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সংলাপে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, মহেশখালীর ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)-এ অগ্নিকাণ্ডের কারণে কয়েক দিন ধরে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। বিদেশি প্রকৌশলীরা দ্রুত সমস্যার সমাধানে কাজ করছেন।

তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে গ্যাস সংকট কিছুটা কমতে শুরু করবে এবং ১০ আগস্টের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে। তবে পুরোপুরি সংকটমুক্ত হওয়ার প্রতিশ্রুতি তিনি দিতে চান না।

মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি খাতের সমস্যাগুলো চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। একই সঙ্গে শিল্প খাতের সমস্যাগুলো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।

গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত শিল্প উদ্যোক্তাদের বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিল পরিশোধের ক্ষেত্রে নমনীয় নীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে বকেয়া বিল ব্লক অ্যাকাউন্টে রেখে পরবর্তীতে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে তৈরি হওয়া সমস্যাগুলো কয়েক মাসে সমাধান করা সম্ভব নয়। তার দাবি, দীর্ঘদিন দেশীয় গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত গুরুত্ব না দিয়ে এলএনজি আমদানিনির্ভরতা বাড়ানো হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গ্যাস সংকট পুরোপুরি কাটবে না, জানালেন জ্বালানিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬