ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান থেকে গাড়ি আমদানি করবে বাংলাদেশে

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 3

পাকিস্তান থেকে গাড়ি আমদানি করবে বাংলাদেশে

বাংলাদেশে প্রথমবারের মতো পাকিস্তানে স্থানীয়ভাবে সংযোজিত গাড়ি রপ্তানির উদ্যোগ নিয়েছে দেশটির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান। এ বছরের মধ্যেই ১০০টি গাড়ি বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি আগামী চার বছরে বিভিন্ন দেশে মোট ৫ হাজার ৮০০টি গাড়ি রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডার এ তথ্য জানিয়েছে।

এ লক্ষ্যে বাংলাদেশের র‌্যানকন গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান। গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর শিল্প ও উৎপাদনবিষয়ক বিশেষ সহকারী হারুন আখতার খানের উপস্থিতিতে চুক্তিটি সই হয়।

চুক্তি অনুযায়ী, চলতি বছরের মধ্যেই পাকিস্তানে সংযোজিত ১০০টি এমজি ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে রপ্তানি করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হারুন আখতার খান বলেন, এই উদ্যোগ পাকিস্তানের জন্য নতুন রপ্তানি বাজার তৈরি করবে এবং লাখ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে। একই সঙ্গে সরকারের রপ্তানিমুখী শিল্প উন্নয়ন কৌশল বাস্তবায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, গাড়ি রপ্তানি বৃদ্ধি, স্থানীয়ভাবে উৎপাদিত যন্ত্রাংশের ব্যবহার বাড়ানো এবং দেশের অটোমোবাইল শিল্পের সক্ষমতা জোরদারে পাকিস্তান সরকার একটি সমন্বিত অটোমোবাইল নীতি চূড়ান্ত করার কাজ করছে।

র‌্যানকন গ্রুপের নির্বাহী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের গাড়ির বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে এবং ক্রেতারা পাকিস্তানে সংযোজিত নতুন ব্র্যান্ডের গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন। তিনি বলেন, পাকিস্তানের অটোমোবাইল শিল্প আন্তর্জাতিক মান অর্জন করেছে এবং এ খাতে রপ্তানির সম্ভাবনাও উজ্জ্বল।।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তান থেকে গাড়ি আমদানি করবে বাংলাদেশে

সর্বশেষ আপডেট ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬