ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 3

ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিআরটিএর সঙ্গে সমন্বয় করে এসব যান ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (৩১ জুলাই) রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ফিটনেসবিহীন যানবাহন, বৈধ লাইসেন্স ছাড়া চালক এবং অদক্ষ চালকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর সেবা দিতে পরিচ্ছন্নকর্মীরা দিনরাত কাজ করেন, তাই তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি জানান, বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানো ও সড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আরও সতর্ক হতে হবে। পাশাপাশি ডিএনসিসির কোনো গাড়ি অদক্ষ চালক বা হেল্পার দিয়ে পরিচালিত হচ্ছে কি না, তা তদন্ত করে দেখা হবে।

নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান

সর্বশেষ আপডেট ০৪:০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬