ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ০৫:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 9

ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালুর ঘোষণা

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া নতুন ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রামু জংশন পরিদর্শন শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে।

হাবিবুর রশিদ বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি স্টেশন নয়, বরং আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সারা দেশকে রেল যোগাযোগের আওতায় আনতে সরকার পরিকল্পনা নিয়েছে। এই সরকারের আমলেই পঞ্চগড় থেকে কক্সবাজার, ঢাকা থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্টেশনকে দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, রেল মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালুর ঘোষণা

সর্বশেষ আপডেট ০৫:১৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬