ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরের মধ্যে ঢাকার সব খাল উদ্ধার: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 183

ফাইল ছবি

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ২০২৮ সালের মধ্যে ঢাকার সব খাল উদ্ধার করে পানিপ্রবাহ সচল করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। দখলদারদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—রাজনৈতিক পরিচয় দিয়ে অবৈধ দখল রক্ষা করা যাবে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সবুজবাগ এলাকায় জিরানি ও মান্ডা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকাকে জলাবদ্ধতামুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খালের জায়গা দখল করে থাকা যে-ই হোক, তার পরিচয় একটাই—অবৈধ দখলদার।

খালপাড়ে গড়ে ওঠা স্থাপনার মালিকদের নিজ উদ্যোগে সেগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন। সরকারের অবস্থান পরিষ্কার—জনগণের সম্পত্তি রক্ষায় কোনো ছাড় নেই।

প্রতিমন্ত্রী জানান, জিরানি ও মান্ডা খালকে তাদের আদি রূপে ফিরিয়ে আনার কাজ দ্রুত শুরু হবে। খননের পাশাপাশি দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে। ঈদের পরেই অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শিগগিরই পানি সম্পদ ও ভূমিমন্ত্রীরাও এলাকা পরিদর্শনে আসবেন।

সড়ক ও নৌপথে শৃঙ্খলা ফেরানো এবং চাঁদাবাজি বন্ধে সরকারের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি। ইতোমধ্যে সংশ্লিষ্টদের আলটিমেটাম দেওয়া হয়েছে জানিয়ে বলেন, কোনো চাঁদাবাজ রাজনৈতিক আশ্রয় পাবে না। পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠাকে তিনি জাতীয় অগ্রাধিকারের অংশ হিসেবে উল্লেখ করেন।

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। অতিরিক্ত টোল বা অবৈধ চাঁদা আদায় বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি খাল উদ্ধার কার্যক্রমে জনসাধারণ ও রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। এ সময় মন্ত্রণালয়ের প্রকৌশলী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই বছরের মধ্যে ঢাকার সব খাল উদ্ধার: প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:৩০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬