ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: দোষীদের গ্রেপ্তারের দাবি

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 30

বাংলাদেশ মহিলা পরিষদ

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার এক বিবৃতিতে মহিলা পরিষদ জানায়, ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মুখোশধারী একদল ব্যক্তি প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির পাকা ও একাধিক আধাপাকা স্থাপনা ভেঙে ফেলা হয়।

সংগঠনটির অভিযোগ, হামলাকারীরা স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা, ওষুধ, আলট্রাসনোগ্রাম মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি মিরপুরের বিশেষ করে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ধ্বংসযজ্ঞ শুধু স্থাপনা ও চিকিৎসা সরঞ্জামের ক্ষতি নয়; এর সঙ্গে মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার অধিকারও জড়িত।

মহিলা পরিষদ মনে করে, এ ধরনের ঘটনায় নারী, শিশু, বিশেষ করে গর্ভবতী নারী এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, মব ভায়োলেন্সের মাধ্যমে এ ধরনের ধ্বংসযজ্ঞ সমাজে ক্রমেই বিস্তার লাভ করছে। এখনই এ প্রবণতা বন্ধ করা প্রয়োজন। তা না হলে আইন প্রয়োগ ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হবে এবং দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠী আরও বেশি ক্ষতির মুখে পড়বে।

ঘটনার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থদাতা ও প্রত্যক্ষ অংশগ্রহণকারীদের পাশাপাশি এর পেছনে কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: দোষীদের গ্রেপ্তারের দাবি

সর্বশেষ আপডেট ০৭:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬