ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কপ-৩১ অবস্থানপত্রে শ্রমিকের দাবি চান বক্তারা

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 175

কপ-৩১ অবস্থানপত্রে শ্রমিকের দাবি চান বক্তারা

বাংলাদেশের কপ-৩১ অবস্থানপত্রে শ্রমিকের অধিকার, সামাজিক সুরক্ষা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, শোভন কাজ, দক্ষতা উন্নয়ন ও জলবায়ু সহনশীলতার বিষয়গুলো স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বক্তারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর আফটার আওয়ারস রেসিডেন্সে ‘ওয়ার্কশপ অন ওয়ার্কার পজিশন পেপার ফর কপ-৩১’ শীর্ষক কর্মশালায় এ দাবি জানানো হয়। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ (এনএজেটিবি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে সহায়তা করে অক্সফাম ও বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ)।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে শ্রমিকদের ওপর পড়তে শুরু করেছে। অতিরিক্ত তাপপ্রবাহ, কর্মঘণ্টা নষ্ট হওয়া, অনিরাপদ কর্মপরিবেশ ও জীবিকার ঝুঁকির কারণে শ্রমিকেরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই ন্যায্য রূপান্তরের অংশ হিসেবে কপ-৩১-এর জন্য সরকারের জাতীয় অবস্থানপত্রে শ্রমিকদের অগ্রাধিকারগুলো অন্তর্ভুক্ত করা জরুরি।

কর্মশালায় জানানো হয়, এটি ধারাবাহিক পরামর্শ কর্মশালার অংশ। পরবর্তী সময়ে যুবসমাজ ও সরকারি অংশীজনদের নিয়ে আরও কর্মশালা করা হবে। এসব আলোচনার সুপারিশ একত্র করে সরকারের কপ-৩১ অবস্থানপত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে চূড়ান্ত শ্রমিক দাবিনামা সরকারের কাছে জমা দেওয়া হবে।

আইএলও বাংলাদেশের টেকনিক্যাল অফিসার, জাস্ট ট্রানজিশনস এলিসা বেনিস্তাঁ ফ্রেমিগাচ্চি বলেন, কপ-৩১-কে ‘বাস্তবায়নের কপ’ হিসেবে দেখা হচ্ছে। তাই নীতিগত অঙ্গীকারকে মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে হবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট অর্থায়ন, অর্থবহ সংলাপ, শ্রমিকদের সরাসরি প্রতিনিধিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

অক্সফাম বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মুহতাসিম বিল্লাহ বলেন, ন্যায্য রূপান্তর শুধু জ্বালানি খাতের পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সব খাতে শ্রমিকের অধিকার, সামাজিক সুরক্ষা ও শোভন কাজ নিশ্চিত করতে হবে।

বিএলএফের নির্বাহী পরিচালক ও এনএজেটিবির সদস্যসচিব এ কে এম আশরাফ উদ্দিন বলেন, কপ আলোচনায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সরাসরি অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। প্রায় ২০টি খাতের ৬০টি নাগরিক সমাজ ও ট্রেড ইউনিয়ন সংগঠনকে নিয়ে কপ-৩১-এর জন্য সমন্বিত শ্রমিক দাবিনামা প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি।

মূল প্রবন্ধে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, তীব্র তাপপ্রবাহ ও জলবায়ুজনিত ঝুঁকি শ্রমিক ও অর্থনীতির ওপর বড় ধরনের ক্ষতি তৈরি করছে। সরকারের অবস্থানপত্রে বেতনসহ তাপজনিত বিশ্রাম, সামাজিক সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সরকারি প্রতিনিধিদলে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুপারিশ করেন তিনি।

বিএলএফের প্রোগ্রাম অফিসার জুবায়ের আলম জানান, অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে যুবগোষ্ঠী, ট্রেড ইউনিয়ন ও সরকারি কমিটিগুলোর সঙ্গে আলোচনা করে বাস্তবভিত্তিক শ্রমিক অবস্থানপত্র প্রস্তুত করা হবে।

এমজেএফের ফ্যাশন ফরওয়ার্ড প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পাবলো নেরুদা বলেন, জাতীয় জলবায়ু নীতিতে শ্রমিকদের অগ্রাধিকার প্রতিফলিত হওয়া জরুরি। এমজেএফের লিড, ইয়ুথ অ্যান্ড সোশ্যাল কোহেশন ওয়াসিউর রহমান তন্ময় বলেন, শ্রমিকদের দাবিগুলো স্পষ্ট, প্রমাণভিত্তিক ও বাস্তবায়নযোগ্য ভাষায় তুলে ধরতে হবে।

এ ছাড়া এনএজেটিবির নির্বাহী সমন্বয়কারী ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ কপ-৩১ অবস্থানপত্রে শ্রমিকদের দাবি অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেন। কর্মশালায় ট্রেড ইউনিয়ন, নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী সংস্থা ও অন্যান্য অংশীজনের প্রতিনিধিরা অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কপ-৩১ অবস্থানপত্রে শ্রমিকের দাবি চান বক্তারা

সর্বশেষ আপডেট ০৭:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬