ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ের ভুলে চাকরির ভাইভা থেকে বাদ ববি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০৪:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 162

বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে ইস্যু করা স্নাতকোত্তরের ট্রান্সক্রিপ্টে ফল প্রকাশের তারিখে ভুল থাকায় পূবালী ব্যাংকের চাকরির ভাইভা থেকে বাদ পড়ার অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. রেদোয়ান উকিল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পূবালী ব্যাংকের ভাইভা বোর্ডে অংশ নিতে গিয়ে তিনি এ জটিলতার মুখে পড়েন বলে জানান।

রেদোয়ান উকিলের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে পাওয়া স্নাতকোত্তরের ট্রান্সক্রিপ্টে ফল প্রকাশের তারিখ ভুল থাকায় ভাইভা বোর্ডে তার শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে প্রশ্ন ওঠে। সেখানে ফল প্রকাশের তারিখ ও সার্টিফিকেট ইস্যুর তারিখের মধ্যে অসঙ্গতি নিয়ে তাকে প্রশ্ন করা হয়।

এই প্রতিবেদকের কাছে থাকা শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট এবং ফল প্রকাশের নোটিশের কপি পর্যালোচনা করে দেখা যায়, তার স্নাতকোত্তরের ফল প্রকাশিত হয়েছে ৮ এপ্রিল ২০২৬। তবে ট্রান্সক্রিপ্টে ফল প্রকাশের তারিখ উল্লেখ করা হয়েছে ২ আগস্ট ২০২৬। অন্যদিকে, সার্টিফিকেট ইস্যুর তারিখ দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬।

এদিকে পূবালী ব্যাংকের চাকরির আবেদনের শেষ সময় ছিল ২০২৬ সালের মে মাসে। নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতকোত্তরের ফল প্রকাশিত থাকার শর্ত উল্লেখ ছিল। ট্রান্সক্রিপ্টে ফল প্রকাশের তারিখ আগস্টে উল্লেখ থাকায় ভাইভা বোর্ডে প্রশ্ন ওঠে, ফল প্রকাশের আগেই কীভাবে ওই শিক্ষার্থী চাকরিতে আবেদন করলেন। এ বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে না পারায় তাকে ভাইভা থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন রেদোয়ান।

রেদোয়ান উকিল বলেন, একটি প্রশাসনিক ভুলের দায় কেন একজন চাকরিপ্রার্থীকে বহন করতে হবে? পূবালী ব্যাংকের ভাইভায় অংশ নিতে গিয়ে তাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে ইস্যু করা সার্টিফিকেট ও মার্কশিটে ভুল তারিখ উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট নথি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত দপ্তর থেকেই ইস্যু করা হওয়ায় একজন শিক্ষার্থী হিসেবে তিনি সেগুলোর সঠিকতার ওপর নির্ভর করেছেন।

তিনি আরও বলেন, নথিতে থাকা ভুল তারিখের কারণে ব্যাংকের ভাইভা বোর্ডে তার শিক্ষাগত নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠে এবং তাকে ভাইভা থেকে বাদ দেওয়া হয়। এ ঘটনার দায় বিশ্ববিদ্যালয় নেবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. সাদেকুর রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো শিক্ষার্থী আমাদের কাছে অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্ববিদ্যালয়ের ভুলে চাকরির ভাইভা থেকে বাদ ববি শিক্ষার্থী

সর্বশেষ আপডেট ০৪:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬