ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খাঁন। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যায় ২০ সেপ্টেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাচ্চু।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরার ওই হাসপাতালে গিয়ে বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজ নেন রাশেদ খাঁন। এ সময় তিনি কিছুক্ষণ তার পাশে অবস্থান করেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বিএনপি নেতার হাতে ফুল ও ফলের ঝুড়ি তুলে দেন রাশেদ খাঁন। এ সময় বাচ্চুর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

গত ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাইদুর রহমান বাচ্চু। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

সর্বশেষ আপডেট ০৩:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬