ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এলডিডিপির ৩শ কোটি টাকার অনুদানে অনিয়মের অভিযোগ

অর্থনৈতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 177

এলডিডিপির ৩শ কোটি টাকার অনুদানে অনিয়মের অভিযোগ

উদ্যোগ বাস্তবায়নে সক্ষমতা না থাকা উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প; এলডিডিপির আওতায় দেওয়া হয়েছিল ম্যাচিং গ্র্যান্ট। বিশ্বব্যাংকের ঋণে পরিচালিত এ কর্মসূচিতে আধুনিক কারখানা ও ডেইরি অবকাঠামো গড়ে তুলতে উদ্যোক্তার বিনিয়োগের বিপরীতে প্রকল্প থেকে অনুদান দেওয়ার কথা ছিল।

তবে অনুসন্ধানে অভিযোগ উঠেছে, প্রায় ৩শ কোটি টাকার এ অনুদান কর্মসূচির অর্থ পেয়েছে অস্তিত্বহীন ও কাগুজে প্রতিষ্ঠানসহ প্রভাবশালী ব্যক্তি ও বড় শিল্পপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। ১০টি জেলায় অনুসন্ধান চালিয়ে অনুদান বিতরণে নানা অনিয়মের তথ্য পাওয়ার দাবি করেছে স্টার নিউজ।

প্রকল্পের ম্যাচিং গ্র্যান্টের আওতায় ডেইরি হাব ও গ্রামভিত্তিক দুধ সংগ্রহকেন্দ্র স্থাপনে ২ কোটি ৬২ লাখ টাকা করে অনুদান পাওয়ার তালিকায় রয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত ফজলে হাসান আবেদের বড় মেয়ে তামারা হাসান আবেদ, প্রাণ গ্রুপের এমডি ইলিয়াস মৃধা, আখতার গ্রুপের এমডি এম আখতারুজ্জামান, আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন এবং বগুড়ার বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস।

তাদের কীভাবে ও কোন যোগ্যতার ভিত্তিতে এই অনুদান দেওয়া হয়েছে, সে বিষয়ে জানতে সংশ্লিষ্টদের ই-মেইল করা হলেও প্রতিবেদনে বলা হয়েছে, তাদের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার উদ্যোক্তা শেখ সাদাফ ইসলাম প্রকল্পের শর্ত পূরণ করে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন বলে দাবি করা হয়েছে। তার জন্য ২ কোটি ৬২ লাখ টাকা অনুদান অনুমোদনের কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি তা পাননি। অনুদানের আশ্বাসে প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করে এখন আর্থিক সংকটে পড়েছেন এই তরুণ উদ্যোক্তা।

গাজীপুরের কালীগঞ্জে ‘শনপাপড়ি মিঠাই ঘর’ নামে একটি প্রতিষ্ঠানকে ১২ লাখ ৪৫ হাজার টাকা অনুদান দেওয়ার তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে দাবি করা হয়েছে, ওই নাম ও ঠিকানায় কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। নথিতে প্রতিষ্ঠানটির কর্ণধার হিসেবে কান্তা নামের এক নারীর উল্লেখ রয়েছে। তিনি ওই সময়ের কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবিবের স্ত্রী।

প্রতিবেদন অনুযায়ী, কান্তার ব্যাংক হিসাব থেকে বিভিন্ন সময়ে অনুদানের ৯ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। টাকা উত্তোলনের সঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবিবের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলেও অভিযোগের সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কাপাসিয়ার ‘জুহি লাবিব ডেইরি’ নামের আরেক প্রতিষ্ঠানও অনুদান পেয়েছে। অনুসন্ধানে সেখানে প্রকল্পের কার্যক্রম ও যন্ত্রপাতি নিয়ে প্রশ্ন ওঠে। প্রতিষ্ঠানটির মালিক জাহাঙ্গীর আলম দাবি করেন, রাজনৈতিক হামলার কারণে কার্যক্রম বন্ধ রয়েছে। তবে অনুদনের অর্থে কেনা যন্ত্রপাতি ও সরঞ্জাম তিনি দেখাতে পারেননি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এলডিডিপির বিভিন্ন সময়ের পরিচালক, উপপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানেই অনুদান বিতরণে এসব অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রকল্পের উপপরিচালক ডা. হিরন্ময় বিশ্বাসসহ একাধিক কর্মকর্তার নামও প্রতিবেদনে এসেছে। প্রকল্পের সাবেক পরিচালক ছিলেন আব্দুর রহিম ও ডা. মো. জসিম উদ্দিন। উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন শাহ আলম বিশ্বাস ও হারুন অর রশিদ। চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ছিলেন গোলাম রাব্বানী ও মো. জাহাঙ্গীর হোসেন।

সংশ্লিষ্টদের বক্তব্য জানতে বর্তমান প্রকল্প পরিচালক ড. মো. মোস্তফা কামালের সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এবং অফিসেও সাক্ষাৎ দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাবেক উপপরিচালক শাহ আলম বিশ্বাসও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

একদিকে প্রকল্পের অনুদান পাওয়ার কথা থাকলেও প্রকৃত উদ্যোক্তারা অর্থ না পাওয়ার অভিযোগ করছেন, অন্যদিকে প্রভাবশালী ব্যক্তি ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বিশ্বব্যাংকের ঋণে পরিচালিত এ প্রকল্পের অর্থ বিতরণ ও তদারকি ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এলডিডিপির ৩শ কোটি টাকার অনুদানে অনিয়মের অভিযোগ

সর্বশেষ আপডেট ০৮:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬