ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 36

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। একই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে পরীক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বন্যায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

সর্বশেষ আপডেট ০৫:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬