ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা

টানাপোড়েনের আবহের মধ্যেই ভারতকে নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-০১ হুমায়ুন কবির। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, পারস্পরিক স্বার্থ ও দুই দেশের জনগণের কল্যাণকে সামনে রেখে ভারতের সঙ্গে ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করতে চায় বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার।

বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও উঠে আসে আলোচনায়। নিউইয়র্কে সদ্য শেষ হওয়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন নিয়েও মতবিনিময় করেন তারা।

হুমায়ুন কবির বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী। দুই দেশের জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপরও জোর দেন তিনি।

বৈঠকে ভারতীয় হাইকমিশনার দায়িত্ব নেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা

সর্বশেষ আপডেট ১২:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬