পলাতক আসামিকে ধরতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি

- সর্বশেষ আপডেট ০৫:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 188
গাজীপুরের কোনাবাড়ী থেকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এক আসামি পালিয়ে যাওয়ার পর তাকে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে সাতক্ষীরায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৮টা ৩৫ মিনিটে মামলার আসামি পিচ্চি রাজা কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যান। এরপর তাকে আটক করতে সাতক্ষীরা সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় বিজিবির জনবল ও টহল বাড়ানো হয়েছে।
এ ছাড়া সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
৩৩ বিজিবি জানিয়েছে, পলাতক আসামি যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে যেতে না পারেন, সে জন্য সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।






























