ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসামিকে কোলে করে নামালো পুলিশ, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৬:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 254

কোলে করে নামিয়ে আনা হচ্ছে আসামি সুমন মাহমুদকে। ছবি: ভিডিও থেকে নেয়া।

আসামি ধরতে যশোর জেলা গোয়েন্দা পুলিশ এক অভিনব কান্ড ঘটিয়েছে। ওই গ্রেফতারের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।

ভিডিও সূত্রে জানা যায়, সুমন মাহমুদ (৪৭) নামে পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির ফলস ছাদ (ডাউন সিলিং)-এর ভেতর লুকিয়ে পড়ে। এই ঘটনা টের পেয়ে বেরসিক পুুলিশওিউঠে পড়ে ফলস ছাদে। এরপর তাকে সেখান থেকে কোলে করে নামিয়ে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে শহরের রায়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে সুমন মাহমুদ বাড়ির ফলস ছাদের গভীর ভেতরে লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘ সময় তল্লাশির পর তাকে সনাক্ত করা হয়। পরে পুলিশ সদস্যরা তাকে ছাদের ভেতর থেকে বের করে কোলে করে নিচে নামান। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) অলোক কুমার দে জানান, সুমন মাহমুদ নারায়ণগঞ্জের আদালতে দায়ের করা চেক জালিয়াতির মামলার আসামি। তার বিরুদ্ধে একটি সিআর সাজা ওয়ারেন্ট ও চারটি সিআর গ্রেফতারি পরোয়ানাসহ মোট পাঁচটি ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

তিনি আরও জানান, পুলিশ একাধিকবার তার বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। প্রতিবারই তিনি কৌশলে ফলস ছাদের ভেতরে লুকিয়ে থাকতেন। সোমবার গভীর রাতে পুনরায় অভিযান চালিয়ে ব্যাপক তল্লাশির একপর্যায়ে ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাদের ভেতর থেকে বের করার পর পুলিশ সদস্যরা তাকে কোলে করে নিচে নামাচ্ছেন- যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আসামিকে কোলে করে নামালো পুলিশ, ভিডিও ভাইরাল

সর্বশেষ আপডেট ০৬:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬