ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা’ নেই

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 173

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তে কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-০১ হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশের প্রয়োজন ও ভবিষ্যৎ এভিয়েশন কার্যক্রম বিবেচনা করেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, উন্মুক্ত পরিবেশে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বোয়িং কেনা হয়েছে। বাংলাদেশের চাহিদা অনুযায়ীই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো লুকায়িত এজেন্ডা নেই।

তিনি বলেন, যাত্রীচাহিদা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভবিষ্যৎ আন্তর্জাতিক কার্যক্রম বিবেচনা করে বহরের প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে। বাংলাদেশ ঐতিহাসিকভাবে বোয়িংয়ের বড় উড়োজাহাজ ব্যবহার করে আসছে। তবে ভবিষ্যতে একটি মিশ্র বহর প্রয়োজন।

গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর আগে গত এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছিল। ওই ১৪টি উড়োজাহাজের বাজারমূল্য প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার বলে জানানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রুট বাড়ানো এবং বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বিমানের বহর আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। যাত্রীসেবার মান বাড়াতেও প্রয়োজন অনুযায়ী আরও বোয়িং কেনা হতে পারে।

ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, এ নিয়ে কারিগরি মূল্যায়ন চলছে। কারিগরি সমস্যার কারণে রুটটি বন্ধ হয়েছিল। পুনরায় ফ্লাইট চালুর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো যাচাই করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির

বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা’ নেই

সর্বশেষ আপডেট ০৮:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬