ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে ভাইকে হত্যার হুমকি, বাসায় কাফনের কাপড়

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৩:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 232

চরফ্যাশনে ভাইকে হত্যার হুমকি, বাসায় কাফনের কাপড়

ভোলার চরফ্যাশনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সাইফুল ইসলাম কামরুল নামে ওই ব্যক্তির বাড়ির সামনে রাতের আঁধারে কাফনের কাপড়, গোলাপজল, সাবান ও আগরবাতি রেখে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত রাতে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার উল্লাহ মাওলানা বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম কামরুলের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার ছোট ভাই আবু তাহের সিকদার ও তার সহযোগীদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এর জেরে তাকে ভয় দেখানো ও মানসিকভাবে চাপে রাখতে রাতের আঁধারে ঘরের সামনে কাফনের কাপড়সহ দাফন-কাফনের সামগ্রী রেখে যাওয়া হয়েছে।

সকালে বাড়ির সামনে এসব সামগ্রী পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় সাইফুল ইসলাম কামরুল ও তার পরিবারের সদস্যদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবু তাহের সিকদার বা তার পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে ভাইকে হত্যার হুমকি, বাসায় কাফনের কাপড়

সর্বশেষ আপডেট ০৩:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬