ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত থেকে বেরিয়ে তিশার হুংকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

আদালত থেকে বেরিয়ে তিশার হুংকার

২৮ হাজার টাকা দামের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিত করার আবেদন করেন তিশা।

আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিশা হুংকার দিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে উপহার পান তারা। ভালোবাসার জায়গা থেকেই এসব উপহার গ্রহণ করেন। এভাবেই একটি শাড়ি গ্রহণ করে তিনি মামলার মুখে পড়েছেন।

শাড়িটি পরিচিত এক বড় বোনের মাধ্যমে উপহার হিসেবে পেয়েছিলেন জানিয়ে তিশা বলেন, তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। উপহার দেওয়ার সময় ওই নারী তাকে শাড়িটি পরে ছবি দেওয়ার অনুরোধ করেছিলেন। তিশাও পরে ছবি দেওয়ার কথা জানান।

তবে তখন ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় ছবি দিতে পারেননি বলে জানান তিশা। তিনি বলেন, ছবি দেওয়ার জন্য সময় চেয়েছিলেন এবং ব্লাউজও তৈরি করে রেখেছিলেন। এর মধ্যেই তার বিরুদ্ধে ২৭ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়।

তিশা জানান, ‘সোলজার’ সিনেমার শুটিং শুরুর দুই দিন পর ঘটনাটি ঘটে। শুটিংয়ের মধ্যেই বিষয়টি সামনে আসে। কারা বা কেন তার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন, তা জানতে আগ্রহী নন বলেও জানান তিনি।

তিশা বলেন, অভিযোগ করার আগে তাকে বিষয়টি জানানো যেত। এখন তিনি আদালতের মাধ্যমে ন্যায়বিচার চান। আইনের প্রতি তার সম্মান ও বিশ্বাস রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আদালত থেকে বের হওয়ার সময় তিশা বলেন, ‘আরও পাঁচবারও যদি আসতে হয়, আমি আসব। আমি এখান থেকে ন্যায়বিচার নিয়েই বের হব। কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, সেটা আমি সমর্থন করব না। দিন শেষে আমরা এ দেশের নাগরিক, আমরা ন্যায়বিচার চাই।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আদালত থেকে বেরিয়ে তিশার হুংকার

সর্বশেষ আপডেট ০৬:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬