ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ০৩:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 156

মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবার

বাড়িতে চলছিল মেয়ের বিয়ের আয়োজন। শুক্রবার বিয়ে, মঙ্গলবারই বরপক্ষের লোকজন আসার কথা। তাই বিয়ের বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন লোকমান হোসেন (৫০)। তবে সেই বাজার নিয়ে আর বাড়ি ফেরা হয়নি তার। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার লোকমানের মেয়ের বিয়ে উপলক্ষে কয়েক দিন ধরে বাড়িতে প্রস্তুতি চলছিল। বিয়ের প্রয়োজনীয় সামগ্রী কিনতে মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বের হন তিনি। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মাছবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোকমানকে ধাক্কা দেওয়ার পর মাছবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালকের পাশের আসনে থাকা মাছ ব্যবসায়ী দিরু গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে দিরুকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নেত্রকোনায় বলে জানা গেছে।

রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে থাকা ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছেন।

তিনি বলেন, মাছবাহী গাড়িতে চালক ও হেলপারের সঙ্গে মাছ ব্যবসায়ী দিরুও ছিলেন। দুর্ঘটনায় আহত দিরুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবার

সর্বশেষ আপডেট ০৩:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬