দিল্লির এক মাসের আন্দোলনের নাটকীয় পরিসমাপ্তি!
- সর্বশেষ আপডেট ০৭:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 13
অবশেষে দাবি মেনে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর মন্ত্রীর বিদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার বিকেলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নিজেদের ‘প্রথম বিজয়’ উদযাপন করে সংগঠনটি।
দিল্লির যন্তর মন্তরে টানা এক মাসেরও বেশি সময় ধরে জেন-জিদের বিক্ষোভে চাপের মুখে শেষ পর্যন্ত পদ ছাড়তে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের ভাষায়, ‘প্রথম মাথা পড়েছে, এবার শুরু হবে শিক্ষা সংস্কারের লড়াই।’
সিজেপির নেতারা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগই ছিল তাদের প্রধান দাবি। শুধু তাই নয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহারে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ভবিষ্যতে বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মী কিংবা সংগঠকদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
সিজেপির মুখপাত্র সৌরভ দাস দাবি করেন, সরকারের সঙ্গে একটি লিখিত সমঝোতার খসড়া ভাগাভাগি করা হয়েছে। সেখানে আন্দোলনকারীদের নিরাপত্তা, মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে হয়রানি না করার বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা চাওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে আগামী মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক লিখিত প্রতিশ্রুতি দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এদিকে আন্দোলনের সময় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতেও নীতিগতভাবে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার- এমন দাবিও করেছে সিজেপি।
অন্যদিকে বিজেপির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা সংস্কার নিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হবে।


































