ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডের পাইয়াথাই হাসপাতালে চিকিৎসায় ছাড় পাবেন প্রেস ক্লাব সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 18

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার ১০ জুলাই থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালের সাথে ক্লাবের এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এর মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা থাইল্যান্ডে পাইয়াথাই-২ হসপিটালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা সুবিধা পাবেন।

হাসপিটালের পক্ষে মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান এবং জাতীয় প্রেস ক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাকায় হসপিটালটির প্রতিনিধি মোমেন্টাম মেডিকেয়ার-এর সহযোগিতায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইয়াথাই হসপিটালের সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল মার্কেটিং) ও বাংলাদেশের দায়িত্বে থাকা সুয়াদী নিমা এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসার রাওয়িসারা সাংসুওয়ান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের স্বাস্থ্য সেবা উপকমিটির আহবায়ক এ.কে.এম. মহসীন।

জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ম্যানেজিং কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ পলি, সিনিয়র সাংবাদিক রফিকুর রহমান, বুলবুল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

থাইল্যান্ডের পাইয়াথাই হাসপাতালে চিকিৎসায় ছাড় পাবেন প্রেস ক্লাব সদস্যরা

সর্বশেষ আপডেট ০৭:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬