ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসে পিপলস লীগকে নিবন্ধনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 13

বাংলাদেশ পিপলস লীগকে আগামী তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দলটির নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিটের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (২২ জুলাই) এ রায় দেওয়া হয়।

বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. সেলিম মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ পিপলস লীগ ২০২৫ সালে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন করে। তবে গত ২ ফেব্রুয়ারি ইসি দলটিকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানায়। পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন। সেই রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে বুধবার হাইকোর্ট নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তিন মাসে পিপলস লীগকে নিবন্ধনের নির্দেশ

সর্বশেষ আপডেট ০৪:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬