ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তামাকে কর-দাম বাড়াতে ৭ ডিও লেটার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 141

জনস্বাস্থ্য সুরক্ষা এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে তামাকজাত দ্রব্যের ওপর কার্যকর কর আরোপ ও মূল্য বৃদ্ধির দাবি জানিয়ে অর্থমন্ত্রী বরাবর ৭ টি ডিও লেটার প্রদান করা হয়েছে।

২ জুন (মঙ্গলবার) সংসদ সদস্যদের পক্ষ থেকে এই ডিও লেটারগুলো আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। ইতিপূর্বে আরও ৩৪ টি ডিও লেটার অর্থমন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

সংসদ সদস্যরা তাদের ডিও লেটারে উল্লেখ করেন, বাংলাদেশে তামাকের ব্যবহার আশঙ্কাজনক এবং এটি হৃদরোগ, ক্যানসার ও স্ট্রোকের মতো মারাত্মক রোগ বাড়াচ্ছ।

তামাকের বর্তমান মূল্য কাঠামো অত্যন্ত কম হওয়ায় তরুণ ও নিম্ন আয়ের মানুষের কাছে এগুলো খুব সহজেই সহজলভ্য হয়ে উঠছে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যের দাম ও কর কাঠামো সংস্কার করা জরুরী।

সিগারেটের ক্ষেত্রে নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে প্রতি ১০ শলাকার মূল্য ১০০ টাকা, উচ্চ স্তরের মূল্য ১৪০ টাকা এবং প্রিমিয়াম স্তরের মূল্য ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করেন।

পাশাপাশি প্রতি ১০ শলাকার প্যাকেটে চার টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব করা হয়। এছাড়া ফিল্টারবিহীন ২৫ শলাকার বিড়ির খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ, প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৬০ টাকা এবং প্রতি ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ৩৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়।

ডিও লেটারে আরো বলা হয়, প্রস্তাবিত সুপারিশগুলো বাস্তবায়িত হলে আশা করা যায়, কেবল সিগারেট খাত থেকেই প্রায় ৮৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় হবে।

একই সঙ্গে প্রায় পাঁচ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং প্রায় তিন লাখ ৭২ হাজার তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। অর্থাৎ একদিকে রাজস্ব আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা হবে। এটি সুস্পষ্টভাবে সরকার ও জনগণ উভয়ের জন্যই লাভজনক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তামাকে কর-দাম বাড়াতে ৭ ডিও লেটার

সর্বশেষ আপডেট ০৬:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬