শিরোনাম
কিশোরগঞ্জে লাঠি-বৈঠা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ
- সর্বশেষ আপডেট ০৯:৩৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 9
আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে এবং অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ জুন) সকালে দিকে জেলা শহরের রথখলা এলাকা থেকে জেলা কমিটির ব্যানারে মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে বত্রিশ এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী অনেকের হাতে লাঠি-বৈঠা ছিল। জেলা ছাত্রলীগের নেতাকর্মী মিছিলে অংশ নেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া বলেন, ফেসবুকের মাধ্যমে মিছিলের বিষয়টি জেনেছি। বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে। মিছিলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।































