ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন কোথায়?

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 66

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে পর্দা উঠছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের সুদীর্ঘ ইতিহাসে এবারই প্রথম তিনটি আয়োজক দেশে সমান্তরালভাবে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রতিটি অনুষ্ঠানই সংশ্লিষ্ট আয়োজক দেশের প্রথম উদ্বোধনী ম্যাচ শুরুর ঠিক ৯০ মিনিট আগে মাঠে গড়াবে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানগুলোর সময় ও ভেন্যুর বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:

১. মেক্সিকো সিটি (আজ, বৃহস্পতিবার রাত)

  • ভেন্যু: এস্তাদিও আজতেকা (আজটেকা স্টেডিয়াম), মেক্সিকো সিটি।
  • উদ্বোধনী অনুষ্ঠানের সময়: আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১:০০ টা।
  • উদ্বোধনী ম্যাচ: বাংলাদেশ সময় রাত ১:০০ টায় স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
  • যা থাকছে: প্রায় ১৬ মিনিট ৩০ সেকেন্ডের এই অনুষ্ঠানে মেক্সিকোর ঐতিহ্যবাহী লোকশিল্প ও ‘পাপেল পিকাডো’ সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে। মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা (গাইবেন অফিশিয়াল গান ‘ডাই ডাই’), বার্না বয়, জে বালভিন ও লিলা ডাউনস।

২. টরন্টো, কানাডা (আগামীকাল, শুক্রবার রাত)

  • ভেন্যু: টরন্টো স্টেডিয়াম, কানাডা।
  • উদ্বোধনী অনুষ্ঠানের সময়: আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১:৩০ মিনিট।
  • উদ্বোধনী ম্যাচ: বাংলাদেশ সময় রাত ১:০০ টায় ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামবে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা।
  • যা থাকছে: প্রায় ১৩ মিনিটের এই অনুষ্ঠানে কানাডার বৈচিত্র্যময় ‘সাংস্কৃতিক মোজাইক’ তুলে ধরা হবে। পারফর্ম করবেন আলানিস মরিসেট, মাইকেল বুবলে, এলেসিয়া কারা, নোরা ফাতেহি এবং বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়সহ অনেকে।

৩. লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র (শনিবার ভোর)

  • ভেন্যু: লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র।
  • উদ্বোধনী অনুষ্ঠানের সময়: আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর ৫:৩০ মিনিট।
  • উদ্বোধনী ম্যাচ: বাংলাদেশ সময় সকাল ৭:০০ টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে।
  • যা থাকছে: ১৩ মিনিট স্থায়ী এই আয়োজনে থাকবে চোখধাঁধানো ও বড় পরিসরের ভিজ্যুয়াল শো। যেখানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, লিসা ও রেমার মতো বৈশ্বিক তারকারা।

মোবাইলে কত খরচে দেখা যাবে খেলা?

বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য টেলিভিশনের পাশাপাশি ওটিটি (OTT) প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি মোবাইলে খেলা দেখার চমৎকার সুযোগ থাকছে।

  • টফি (Toffee): বাংলালিংকের এই অ্যাপে ‘আর্লি বার্ড পাস’ অফারে মাত্র ৯৯ টাকায় পুরো বিশ্বকাপ লাইভ দেখা যাবে।
  • বায়োস্কোপ (Bioscope): গ্রামীণফোনের এই প্ল্যাটফর্মে মাত্র ৯৭ টাকায় পুরো টুর্নামেন্ট উপভোগের সুবিধা থাকছে।
  • আইস্ক্রিন (iScreen): ইমপ্রেস টেলিফিল্মের এই ওটিটি প্ল্যাটফর্মেও মাত্র ৯৯ টাকায় বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজে’ এইচডি কোয়ালিটিতে সব ম্যাচ দেখা যাবে। এ ছাড়া প্রতিদিন ৩ টাকা বা সাপ্তাহিক ২০ টাকার নিয়মিত প্যাকেজও রয়েছে।
  • টি স্পোর্টস (T Sports): টি স্পোর্টসের অফিশিয়াল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমেও দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন কোথায়?

সর্বশেষ আপডেট ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬