ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 471

ঢাকায় দায়িত্ব গ্রহণের আগে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও উন্নয়নের স্বপ্ন অভিন্ন। দুই দেশের ১৬০ কোটি মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেছেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় হবে। তার মতে, দুই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং গণতন্ত্রের স্বপ্ন একসূত্রে গাঁথা।

বৃহস্পতিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত নেতাজি ভবনে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশ শুধু ভৌগোলিকভাবে নয়, মানুষের স্বপ্ন ও প্রত্যাশার মাধ্যমেও গভীরভাবে যুক্ত। ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের কল্যাণ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ১৬০ কোটি মানুষের জন্য যা ভালো, তা অর্জনের পথে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ এবং দুই দেশের মানুষের সমর্থন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুই দেশের জনগণের সহযোগিতায় ভবিষ্যতে আরও সফল অংশীদারত্ব গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার সঙ্গে স্ত্রী মৃণাল ত্রিবেদীও থাকবেন।

গত এপ্রিলের শেষ দিকে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকায় ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: দীনেশ ত্রিবেদী

সর্বশেষ আপডেট ০৮:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬