ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিও দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 9

বেতন-ভাতা বৃদ্ধি ও এমপিওভুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ ও ঈদ বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা।

সোমবার (১ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটি’র ব্যানারে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। সংগঠনের আহ্বায়ক মো. শামছুল হক আনসারী জানান, দেশে প্রায় ৭ হাজার শিক্ষক অনুদানভুক্ত ইবতেদায়ি মাদরাসায় কর্মরত রয়েছেন। বর্তমানে সহকারী শিক্ষক মাসে ৩ হাজার ৩০০ টাকা এবং প্রধান শিক্ষক ৩ হাজার ৫০০ টাকা ভাতা পান, যা দিয়ে বর্তমান বাজার পরিস্থিতিতে সংসার চালানো অসম্ভব।

তিনি বলেন, সম্প্রতি একজন মন্ত্রীও তার বেতন দিয়ে সংসার চালাতে কষ্ট হওয়ার কথা বলেছেন। সেখানে মাত্র ৩ হাজার ৩০০ টাকা ভাতা পেয়ে একজন সহকারী শিক্ষক কীভাবে পরিবার চালাবেন, সেটিই সরকারের কাছে তাদের প্রশ্ন।

শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ঈদের সময়ও পরিবার ছেড়ে রাজপথে অবস্থান করতে হচ্ছে তাদের।

ঈদের আগেই সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করতে গেলে পুলিশ বাধা দেয় বলে দাবি করেন আন্দোলনকারীরা। পরে জরুরি বৈঠকে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় পাঠদানসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ঈদ বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষকদের দাবি, ‘অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা-২০২৫’ অনুযায়ী জুলাই ২০২৫ পর্যন্ত এমপিওভুক্তির আবেদন করা হলেও প্রায় ১০ মাসেও কোনো মাদরাসা এমপিওভুক্ত হয়নি। এছাড়া চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরও মাদরাসা শিক্ষা অধিদপ্তর বেতন ছাড় না করায় প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমপিও দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের ধর্মঘট

সর্বশেষ আপডেট ০৩:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬