শিরোনাম
সাতক্ষীরায় মাদক বিরোধী বাইসাইকেল র ্যালী
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 10
সাতক্ষীরায় মাদক বিরোধী বাইসাইকেল র ্যালী করেছে জামায়াত। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪ টায় ভোমরা পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় থেকে র ্যালীটি শুরু হয়। ভোমরা বন্দরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীরামপুর মাঠে পৌঁছে শেষ হয়।
র ্যালীতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার কবির, সেক্রেটারি রোকনুজ্জামানসহ আরও অনেকে।
র ্যালীর পূর্বে আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় তিন ব্যক্তিকে তিনটি ভ্যান উপহার দেন জামায়াত নেতৃবৃন্দ।
জামায়াত নেতারা বলেন, মাদক আমাদের যুব সমাজকে গ্রাস করে ফেলেছে। মাদকের ভয়ানক ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। জনসচেতনতা গড়ে তুলতে হবে।
Tag :































