ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান প্রায় কোটি টাকার মালামাল জব্দ, আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৯:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 8

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, ২৫ ও ২৬ জুন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন ভোমরা, হিজলদী, মাদরা, চান্দুরিয়া, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক অভিযান চালান। অভিযানে ভারতীয় উইন কোরেক্স সিরাপ, ইয়াবা, বিয়ার, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, মোবাইল যন্ত্রাংশ, চিংড়ির রেণুপোনা, ঔষধ ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

এর মধ্যে ভোমরা আইসিপি এলাকায় অভিযান চালিয়ে চিংড়ির রেণুপোনা, বিয়ার ও একটি কাভার্ড ভ্যানসহ দুইজনকে আটক করা হয়। একই এলাকায় পৃথক অভিযানে আরও একজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অভিযানগুলোতে মোট ৯৪ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি স্থানীয় শিল্পের জন্যও হুমকি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক কাজী আশিকুর রহমান জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান প্রায় কোটি টাকার মালামাল জব্দ, আটক ৩

সর্বশেষ আপডেট ০৯:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬