ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ১০ মাসে ৭৫ হত্যাকাণ্ড

তারিক লিটু, খুলনা
  • সর্বশেষ আপডেট ০৭:০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 95

খুলনায় ১০ মাসে ৭৫ হত্যাকাণ্ড

খুলনায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। চলতি বছরের প্রথম ১০ মাসে মহানগর ও জেলায় ৭৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ রূপসা উপজেলার আঠারোবেকি নদী থেকে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে দুই দিনে নগরের পৃথক স্থানে আরও দুজনকে কুপিয়ে হত্যা করা হয়।

সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রূপসা সরকারি কলেজের বিপরীতে সিংহের চর এলাকা থেকে মেহেদী হাসান সোহাগ (৩৫) ও রেজাউল করিম ওরফে আলামিনের (৩০) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাঁদের গুলি করে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য, নিহত দুজনই খুলনার আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী বি কোম্পানির সদস্য ছিলেন। সোহাগের চোখের পাশে এবং আলামিনের থুতনির নিচে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।

সোহাগের বাড়ি রূপসা উপজেলার রাজাপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আব্দুল্লাহ। স্থানীয়রা জানান, আব্দুল্লাহ একসময় জেলখানা ঘাটে মাঝি হিসেবে কাজ করতেন। পরে সোহাগ সন্ত্রাসী গোষ্ঠী বি কোম্পানির সঙ্গে জড়িয়ে পড়েন। তবে আলামিনের বাবার নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে নদীর সিংহের চর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন তাঁরা। পরে ভাটার সময় পানি কমে গেলে একই স্থানে পাশাপাশি দুটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। আশপাশের গ্রামে খোঁজ নিয়ে স্থানীয়রা তাঁদের পরিচয় শনাক্ত করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুই যুবকের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁরা বি কোম্পানির সদস্য ছিলেন। সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত শনিবার রাত ১১টার দিকে খুলনা মহানগরের লবণচরা থানার কাশেমিয়া জামে মসজিদ সড়কে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন রোববার সন্ধ্যায় নগরের রায়েরমহল বড় মসজিদের পেছনে সৈয়দ হুমায়ুন কবির নামের এক তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সিদ্দিক শেখ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বশেষ দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় খুলনায় সাম্প্রতিক হত্যাকাণ্ডের সংখ্যা আরও বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় মোট ৭৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খুলনায় ১০ মাসে ৭৫ হত্যাকাণ্ড

সর্বশেষ আপডেট ০৭:০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬