জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মুক্তিযুদ্ধমন্ত্রীর শোক
- সর্বশেষ আপডেট ০৫:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 19
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি।
রোববার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, জমির উদ্দিন সরকার দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং আইনজীবী হিসেবে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, দেশের সংসদীয় গণতন্ত্র ও সাংবিধানিক ধারার বিকাশে জমির উদ্দিন সরকারের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন মুক্তিযুদ্ধমন্ত্রী। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।




































