শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 14
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত চার শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২০ জনে পৌঁছেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১ হাজার ১৬০ জনের মধ্যে হাম ও এর উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
































