ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার থেকে নির্বিঘ্নে টাকা তুলতে পারবে গ্রাহকরা: ভারপ্রাপ্ত এমডি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 9

বাংলাদেশ ব্যাংকের আড়াই হাজার কোটি টাকার তারল্য সহায়তা পাওয়ার পর সোমবার থেকে ইসলামী ব্যাংকের গ্রাহকরা নিরবিচ্ছিন্নভাবে টাকা উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন।

গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলনের চাপে সৃষ্ট তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে প্রথম ধাপে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে সোমবার থেকে এটিএম, ডিজিটাল লেনদেন ও চেক নগদায়নসহ সব ধরনের ব্যাংকিং সেবা স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন।

তিনি বলেন, বর্তমানে ব্যাংকে আমানত জমা ও উত্তোলনের পরিমাণ প্রায় সমান রয়েছে। প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা জমা হচ্ছে এবং একই পরিমাণ অর্থ উত্তোলন করছেন গ্রাহকরা। প্রবাসী আয় পাঠানো গ্রাহকদের সেবাও নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম নয় দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত উত্তোলন করা হয়েছে। ফলে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের চাপ তৈরি হয়।

এ পরিস্থিতিতে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চায়। আবেদন পর্যালোচনা শেষে রোববার প্রথম ধাপে আড়াই হাজার কোটি টাকা ঋণ হিসেবে সরবরাহ করা হয়।

পরে গভর্নর মোস্তাকুর রহমান জানান, ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত পুরোপুরি নিরাপদ রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সোমবার থেকে নির্বিঘ্নে টাকা তুলতে পারবে গ্রাহকরা: ভারপ্রাপ্ত এমডি

সর্বশেষ আপডেট ১০:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬