শিরোনাম
শেরপুরে লুট হওয়া শর্টগানসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক, শেরপুর
- সর্বশেষ আপডেট ০২:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 43
শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে পুলিশের কাছ থেকে লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা।
গ্রেফতারকৃত হারেজ মিয়া (৩২) শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিকপাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত হারেজ মিয়ার হেফাজত থেকে উদ্ধার হওয়া শর্টগানটি গত ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে একটি পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল।
































