ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ৩ জন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
  • সর্বশেষ আপডেট ১২:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 99

নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসবে মদপান করে নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া মদপানে অসুস্থ হয়েছেন আরও তিন যুবক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম ডুবাই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

গুরুতর অসুস্থরা হলেন- ওই গ্রামের প্রনব কুমারের ছেলে পিসাস কুমার (২৩), সুনিলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র (২৬)। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দুদের হোলি উৎসব পালন উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে নাইমসহ ওই গ্রামের আরও তিন যুবক স্পিরিটের বোতলে মদপান করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে স্থানীয় লোকজন আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে নাইম ইসলাম মারা যান।

আত্রাই থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, মদপানে অসুস্থ অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে এবং নাইম নামে একজন মারা গেছে, এমনটি শুনেছি। এ বিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ৩ জন

সর্বশেষ আপডেট ১২:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬