বাজেটের সবচেয়ে বড় লড়াই ভঙ্গুর অর্থনীতি সামলানো: অর্থমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৩:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 29
দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়াই বর্তমান বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে স্বল্প আয়ের মানুষের সুরক্ষায় ফ্যামিলি কার্ড কর্মসূচিকে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেছেন তিনি।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীল করা এবং পরে সমৃদ্ধশালী পর্যায়ে নিয়ে যাওয়াই বাজেটের প্রধান চ্যালেঞ্জ।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আর্থিক সংকটের সময়ে স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব কমানো এবং তাদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তুলতেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচিকে সরকার বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে।
অন্যদিকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬-এর খসড়া চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটি। কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি ছয় মাস অন্তর তৃতীয় পক্ষের মাধ্যমে এর কার্যক্রম মূল্যায়ন করা হবে।
তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়নে কোনো রাজনৈতিক ব্যক্তি সম্পৃক্ত থাকবেন না। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারাই এ কার্যক্রম পরিচালনা করবেন।






























