ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় ৭ মাছধরা ট্রলার ডুবি, ৭৪ জেলে উদ্ধার

শামীমুজ্জামান শামীম, হাতিয়া (নোয়াখালী)
  • সর্বশেষ আপডেট ০৭:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 14

হাতিয়ায় ট্রলারডুবি

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাতটি মাছধরা ট্রলার ডুবে গেছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে হাতিয়ার উপকূলীয় সাগর ও মেঘনা নদীতে পৃথক এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, কোনো জেলে নিখোঁজ নেই।

স্থানীয় সূত্র ও ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে চারটি, কাজীর বাজার ঘাটসংলগ্ন মেঘনা নদীতে একটি এবং চেয়ারম্যান ঘাটসংলগ্ন মেঘনা নদীতে দুটি মাছধরা ট্রলার ডুবে যায়।

বৈরী আবহাওয়ার কারণে বুধবার দুপুরে সাগর ও নদী উত্তাল হয়ে ওঠে। এ সময় হঠাৎ ঝোড়ো বাতাস ও প্রবল ঢেউয়ের ধাক্কায় ট্রলারগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। দুর্ঘটনার পর আশপাশে থাকা অন্য মাছধরা ট্রলারগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিপদে পড়া জেলেদের উদ্ধার করে।

নিঝুমদ্বীপের দক্ষিণে ডুবে যাওয়া চারটি ট্রলারের মালিক হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝি। জহির মাঝির ট্রলারের মালিক লুৎফুল্লাহ মজিদ নিশান জানান, উত্তাল সাগরের কারণে চারটি ট্রলারের মধ্যে তিনটি পুরোপুরি তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনো সাগরে ভাসছে। সেটি উদ্ধারে চেষ্টা চলছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনায় থাকা সব জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাতিয়ায় ৭ মাছধরা ট্রলার ডুবি, ৭৪ জেলে উদ্ধার

সর্বশেষ আপডেট ০৭:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬