ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
নিষ্ক্রিয় করল বোমা ডিসপোজাল ইউনিট

সাভারে মসজিদের মাঠে প্রেসার কুকার বোমা

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৫:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 139

বোমা

সাভারের একটি মসজিদের মাঠ থেকে ড্রামের ভেতরে রাখা সন্দেহজনক প্রেসার কুকার বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১২ আগস্ট) সকালে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপেরবাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ড্রামটির ভেতরে কাপড়চোপড়, একটি কোরআন শরিফ, রিমোট এবং স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্রেসার কুকার দেখতে পান তারা। বিষয়টি সন্দেহজনক মনে হলে ড্রাম থেকে প্রেসার কুকারটি বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় কেউ ড্রামটি মসজিদের মাঠে রেখে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করে।

পরে ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তারা সন্দেহজনক প্রেসার কুকারটি নিষ্ক্রিয় করেন। এরপর বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তারা চলে যান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া প্রেসার কুকারের ভেতরে কী ধরনের বস্তু ছিল এবং কারা সেটি সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিষ্ক্রিয় করল বোমা ডিসপোজাল ইউনিট

সাভারে মসজিদের মাঠে প্রেসার কুকার বোমা

সর্বশেষ আপডেট ০৫:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬